বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে দেড় ঘণ্টায় ১৮৩ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক : রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১৮৩ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ০ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬২ ও ২১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ের মধ্যে মোট ১৮৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এই সময়ের মধ্যে শেয়ারদর বেড়েছে ৫৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টি প্রতিষ্ঠানের।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ