বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

১ বছর বন্ধ থাকবে মেট্রো স্পিনিংয়ের লেনদেন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং বিএমআরই প্রকল্পের কাজ করবে। একারণে কোম্পানিটির লেনদেন ১২ মাস বন্ধ থাকবে। তবে প্রয়োজনে এসময় বাড়তে বা কমতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কারখানা আধুনিকায়নের জন্য নতুন মেশিনারিজ আমদানি করবে। পুরোনো মেশিনারির জায়গায় নতুন মেশিন স্থান্ততর করবে।

সূত্র জানায়, কোম্পানিটি ভবনের নির্মাণ কাজ, নতুন মেশিন স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের কাজ করবে। কোম্পানিট আশা করছে তাদের নির্ধারিত মেয়াদে বিএমআরই প্রকল্প সম্পন্ন হবে।

কোম্পানিটি জানায়, পুরোনো যন্ত্রপাতির জায়গা ভেঙ্গে ফেলার পর যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হবে। বিএমআরই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কোম্পাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

মেট্রো স্পিনিং আরও জানায়, বিএমআরই প্রকল্প সম্পন্ন হওয়ার পর কোম্পানিটির বিদ্যমান উৎপাদন ক্ষমতা প্রায় ১১০ শতাংশ উৎপাদন বাড়বে। একইসাথে কোম্পানিটির টার্নওভার ও মুনাফাও উল্লেখযোগ্যহারে বাড়বে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ