বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসই’র নতুন এমডি’র শ্রদ্ধা নিবেদন

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রবিবার (১৭ সেপ্টেম্বর) যোগদান করেন ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ । যোগদানের পর তিনি একই দিনে বিকেল ৩ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, জনাব মোঃ আশরাফুল ইসলাম, পরিচালক জনাব মোঃ মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক জনাব আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা জনাব এ.জি.এম সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জনাব নারায়ন চন্দ্র দাস ও গাইড জনাব আলাউদ্দিন সাগর।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ