বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

‘স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার’ বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

শেয়ারবাজার ডেস্ক: শনিবার (১১ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন অনুসরণপূর্বক সরকারের ভিশন-২০৪১ ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণ’-এ সহায়ক হিসেবে কমিশনের ভিশন ‘স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার’ বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং সকল নির্বাহী পরিচালকের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষরিত হয়। এছাড়াও প্রথমবারের মত ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস(বিএএসএম) এর নির্বাহী প্রধানদের সাথেও কমিশনের চেয়ারম্যান মহোদয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, সকল কমিশনার, সকল নির্বাহী পরিচালক, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ও বিএএসএম এর মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এপিএ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ