বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ নৌ পুলিশের অভিযানে অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ নৌ পুলিশের বিশেষ অভিযানে শাহজাদপুরের ধলাই নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে’।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় সিরাজগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।’

অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯ হাজার মিটার চায়না দোয়ার জব্দ করা হয়। দুপুর ১টায় রাউতারা সুইচগেট এলাকায় স্থানীয় জনতা এবং সাংবাদিকদের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযান শেষে এসআই আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, দেশীয় মৎস সম্পদ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ