বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

চকরিয়া সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে চকরিয়ায় সড়কে অন্তসত্বা মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৩০ আগস্ট) রাত ২টায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-১৫ এবং র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক আসামি মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেফতারকৃত আসামির মাসুদুর রহমান বাদশা নোয়াখালী জেলার রফিকুল্লাহ ছেলে। চালক লরিটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর কারনেই ওই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

সর্বশেষ পাওয়া সংবাদ