সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
খেলাধুলা

এশিয়া কাপে লিটনের পরিবর্তে দলে ডাক পেলেন বিজয়

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পুরো আসর থেকেই ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। জ্বরে কাবু লিটনের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়।

বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটনের শারীরিক অবস্থা বিবেচনায় ওকে নিয়ে আমরা রিস্ক নিতে চাচ্ছি না। বিজয়কে আমরা ওর বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছি। আজই দলের সঙ্গে শ্রীলঙ্কাতে যোগ দেবেন তিনি।

এর আগে, এশিয়া কাপের মিশন শুরুর আগেই এবাদত হোসেনের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছিল বাংলাদেশ শিবিরে। বিপদের ষোল কলা পূর্ণ হয়, যখন লিটন দাস আক্রান্ত হন জ্বরে। ছয় জাতির এই টুর্নামেন্টের জন্য দল দেশ ছাড়ার আগমুহূর্তে জ্বরের কবলে পড়েন তিনি। সেই জ্বর থেকে বেরিয়ে আসা টাইগার এই ব্যাটারের পক্ষে সম্ভব হয়নি টুর্নামেন্ট শুরুর দিন পর্যন্ত। যে কারণে অবধারিতভাবেই ডানহাতি এই ব্যাটারের সার্ভিস পাবে না টাইগাররা।

তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল লিটনের। মঙ্গলবার (২৯ আগস্ট) শেষ খবর পাওয়া পর্যন্ত তার ১০০ এর ঘরে জ্বর ছিল।

তবে জ্বর কমে গেলেও শারীরিকভাবে সম্পূর্ণভাবে ফিট না হলে লিটনকে এশিয়া কাপে পাঠাবে না টিম ম্যানেজমেন্ট। বোর্ডের মেডিক্যাল ইউনিট এমনটাই ইঙ্গিত দিয়েছে।

লিটনের যেহেতু খেলা হচ্ছে না লঙ্কানদের বিপক্ষের ম্যাচে, সেক্ষেত্রে এশিয়া কাপের প্রথম ম্যাচের মাধ্যমেই ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমের। সঙ্গী হিসেবে থাকছেন মোহাম্মদ নাঈম শেখ। ওপেনিংয়ে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে জাকির হাসানেরও। কেননা, দলের সঙ্গে ওপেনার বর্তমানে রয়েছেন এই তিন জনই। এই তালিকায় নতুন করে যুক্ত হলেন এনামুল।

ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯ দশমিক ৫৭, স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে বিজয়ের ব্যাট থেকে। এশিয়া কাপে লিটনের জায়গায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন বিজয়, সেটাই এখন দেখার পালা।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন:

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ, দেখে নিন সময়সূচি

এশিয়া কাপের পরিসংখ্যান: ভারত-শ্রীলংকার আধিপত্য, সাফল্যের সন্ধানে বাংলাদেশ

সর্বশেষ পাওয়া সংবাদ