সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
সারাদেশ

মুরগি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া, প্রাণ গেল ছোট ভাইয়ের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দুই ভাই গিয়াস উদ্দিন আর সাহাব উদ্দিন। পাশাপাশি বাড়ি। এক ভাইয়ের পালিত মুরগি অন্য ভাইয়ের উঠানে এসেছে। এই নিয়ে দুই পরিবারের মাঝে লেগে যায় ঝগড়া। এক পর্যায়ে ঝগড়াটা মারামারিতে গড়ায়। আহত হয় দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এতে গুরুতর আহত ছোট ভাই গিয়াস উদ্দিনকে (৫৫) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায়। নিহত গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে দিকে এক ভাইয়ের পালিত মুরগি অন্য ভাইয়ের উঠানে যায়। এতে মুরগিগুলো উঠান নষ্ট করে ফেলে। এই তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাই গিয়াস উদ্দিন ও সাহাব উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গিয়াস উদ্দিনসহ দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত ছোট ভাই গিয়াস উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত গিয়াস উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতরা পলাতক থাকায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি