শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

আজ সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ তথা ২০২২-২৩ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ১ টাকা ০১ পয়সা।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

সর্বশেষ পাওয়া সংবাদ