রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
রাজনীতি

বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছিল। তারা যে কোনো সময় আবার নাশকতা করতে পারে। এবার সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়; পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। দেশের জনগণ বিএনপির নৈরাজ্য মেনে নেবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনও কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তারা। তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

‘২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ে, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন’

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত