বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund) সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২২-জুন’২৩) জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ৬০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৫৩ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ