বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে লিবরা ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ১৯.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে লিবরা ইনফিউশনের শেয়ারের দর ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১১২.৬০ টাকা বা ১৫.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে-দেশবন্ধু পলিমারের ১২.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১১.৫৯ শতাংশ, সিনোবাংলার ১১.২৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১.০১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৮.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৪১ শতাংশ বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ