বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

নরসিংদীতে একদিনে আরও ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এরমধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৪ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ২ জন ও সরকারি হাসপাতালে ৪৩ জনসহ মোট ৪৫ জন নতুন ডেঙ্গুরোগী রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৯ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, জেলা সদর হাসপাতালে ১৮ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২৬ জন। প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে।

চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ