বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এনআরবিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস হয়েছে ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গতবছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা।

জানা গেছে, প্রথম ষান্মাসিকে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও অন্য সূচকে অগ্রগতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমান ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা। অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৮তম সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৩ সালের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ মোট ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২১ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ২৪ হাজার ৩৩০ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ট্রেজারারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ৩ হাজার ৫০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৩৩.৪০ শতাংশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ