বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১ ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
জাতীয়

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে করে তাদের ৫ শতাংশ হারে বেতন বাড়ছে। ফলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে। এ ছাড়া পেনশনভোগীদের সর্বনিম্ন ৫০০ টাকা বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুভিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্টপ্রতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব- শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিদের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিরত কর্মচারীদের চলতি বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে। তবে এ সুবিধার পরিমাণ এক হাজার টাকার কম হবে না। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগে সবশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। এ সুবিধার ন্যুনতম পরিমাণ ৫০০ টাকা।

এতে আরো বলা হয়, যেসব অবসরগ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না। জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এ রকম চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশের ওপর ৫ শতাংশ হারে এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন না।

এর আগে গত ২৫ জুন সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনার আওতায় বেতন বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সংসদে করা আলোচনায় এ ঘোষণা দেন তিনি।

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশনা দেন।

Imported from WordPress: image-59.png

আরও পড়ুন:

একনেকে ১৮ হাজার কোটি টাকায় ১৫ প্রকল্প অনুমোদন

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

এই সম্পর্কিত আরো

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১

ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী