বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সিডিবিএল’র কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের একমাত্র ডিপোজিটরি প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিশন একটি কমিটি গঠন করেছে। আর এই কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য ৬০ দিন সময় বেঁধে দেওযা হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত কয়েক বছর ধরে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয় এবং তাদের পোর্টফোলিও তথা ধারণকৃত শেয়ারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ বিনিয়োগ করে আসছিলেন। অনেকের সন্দেহ সিডিবিএল থেকেই এসব তথ্য ফাঁস হচ্ছে। তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ায় বিনিয়োগকারীরা অনিরাপদ বোধ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো কোনো কর্মকর্তা তাদের কাছে থাকা তথ্যকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে শেয়ার কেনাবেচা করছেন বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে সিডিবিএলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

গত ৩ জুলাই বিএসইসি এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক মো. দীন ইসলাম মোল্লা।

বিএসইসির পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদারকে ওই কমিটির কার্যক্রম সুপারভাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ