বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

পুনর্মূল্যায়নে জিপিএইচ ইস্পাতের এনএভিপি বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড তার সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। একই হারে বেড়েছে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)।

সোমবার (২৬ জুন) অনুষ্ঠিত অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের বৈঠকে পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

জিপিএইচ ইস্পাত সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পুনর্মূল্যায়নের আগে জিপিএইচ ইস্পাতের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭৭ পয়সা। পুনর্মূল্যায়নের পর তা বেড়ে হয়েছে ৫২ টাকা ৩৬ পয়সা।

পুনর্মূল্যায়নের আগে জিপিএইচ ইস্পাতের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল এক হাজার ২৩৩ কোটি ৫৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর তা বেড়ে হয়েছে দুই হাজার ৪১৩ কোটি ৪ লাখ টাকা।

পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, হারের দিক থেকে সবচেয়ে বেশি বেড়েছে কোম্পানিটির ভূমি ও ভূমি উন্নয়ন সংশ্লিষ্ট সম্পদের মূল্য। পুনর্মূল্যায়নের আগে এই সম্পদের পরিমাণ ছিল ৬৩ কোটি ৭১ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর এর পরিমাণ দাঁড়িয়েছে ২১৫ কোটি ২৯ লাখ টাকা। পুনর্মূল্যায়ন উদ্বৃত্তের পরিমাণ ১৫১ কোটি ৫৮ লাখ টাকা।

অন্যদিকে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি বেড়েছে প্ল্যান্ট ও ইক্যুইপমেন্টের মূল্য। পুনর্মূল্যায়নের আগে, প্ল্যান্ট ও ইক্যুইপমেন্টের মূল্য ছিল এক হাজার ৪৩৮ কোটি ৩৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর এর পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬০৬ কোটি কোটি ৮৬ লাখ টাকা। পুনর্মূল্যায়ন উদ্বৃত্তের পরিমাণ এক হাজার ১৬৮ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জতিক মূল্যায়ন মান (International Valuation Standards-IVS) অনুসরণ করে এবং ২০১৩ সালের ১৮ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশ্লিষ্ট নোটিফিকেশন মেনে সম্পদের এই পুনর্মূল্যায়ন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ