January 14, 2026 - 5:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারপারফিউম কেমিক্যালের সম্পদ পুনর্মূল্যায়ন

পারফিউম কেমিক্যালের সম্পদ পুনর্মূল্যায়ন

spot_img

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে প্রায় ১৮ গুণ হয়েছে।

সোমবার (২৬ জুন) অনুষ্ঠিত পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদের বৈঠকে পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মূলত কোম্পানিটির কারখানার ভূমি ও ভূমি উন্নয়ন সংক্রান্ত সম্পদের পুনর্মূল্যায়ন করা হয়েছে।পুনর্মূল্যায়নের আগে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯০ লাখ ৫৮ হাজার টাকা। পুনর্মূল্যায়নের পর তা বেড়ে হয়েছে ১৬ কোটি ৪৫ লাখ টাকা। তাতে কোম্পানিটির ভূমির পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৫ লাখ টাকা।

পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্বে ছিল অনীল সালাম অ্যান্ড ইদ্রিস কোং।

উল্লেখ, এক সময়ে পুঁজিবাজারের মূল বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ম্যানোলা লাভ ২১ টেলকম পাউডার, ম্যানোলা ভ্যানিশিং ক্রিম, ম্যানোলা ফ্রেশনেস ক্রিম, লিজ আর্ডেন শাম্পু ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদন করত। কিন্তু ব্যবসায় সাফল্য না থাকায় ২০০৫ সালের দিকে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। আর ২০০৯ সালে এটিকে মূল বোর্ড থেকে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বোর্ডে স্থানান্তর করা হয়।

বিএসইসির বর্তমান কমিশন ওটিসি মার্কেট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিলে আরও কিছু কোম্পানির সাথে পারফিউম কেমিক্যালকে অল্টারনেটিভ বোর্ডে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ার কিনে নিয়ে এটিকে উৎপাদনে ফিরিয়ে আনতে আগ্রহ দেখায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল হারামাইন শিল্পগ্রুপ। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে জানা গেছে।

পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প অঞ্চলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...