মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
শেয়ার বাজার

বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা তুলবে ইউসিবি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকটি বন্ড ছেড়ে বাজার থেকে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং ৩০ কোটি টাকা প্রাথমিক প্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।

আজ সোমবার (২৬ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭৩তম কমিশন বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। এই হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে ২৭০ কোটি টাকার ইউনিট বরাদ্দ করা হবে। আর ৩০ কোটি টাকার ইউনিট বরাদ্দ করা হবে আইপিওর মাধ্যমে। বন্ডটিরে প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-l মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর এরেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

আলোচিত বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর এর আন্ডারাইটারের দায়িত্বে থাকবে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে