শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
শেয়ারবাজার

ইসলামিক ফাইন্যান্সের ৫% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৬ জুন) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো: হোসেইন মাহমুদ। কোম্পানিটির এজিএমে ২০২২ সালের আর্থিক বিবরণীসহ ৫% নগদ লভ্যাংশ ও সকল এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

এজিএমে অংশ গ্রহণ করেন কোম্পানি সেক্রেটারি এস. কিউ বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান কে.বি.এম মইন উদ্দিন চিশতি, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: মোশারফ হোসেইন, এফসিএ, ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো: মো: হোসেইন মাহমুদ কোম্পানির সকল উদ্যোক্তা, পরিচালক, শেয়ার হোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল নিয়ন্ত্রক সংস্থাকে ও ধন্যবাদ জানান।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অনুমোদিত মুলধন ২৫০ কোটি টাকা ও পরিশোধত মুলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমান ৭৪ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০ টি। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ২৮ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার এবং ৪৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ২৬ জুন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত ১ বছরে কোম্পানিটির  শেয়ার দর ১৯ টাকা ৪০ পয়সা থেকে ২৪ টাকা ১০ পয়সায় ওঠানামা  করে।

সর্বশেষ চলতি বছরের প্রথম প্রান্তিকে  জানুয়ারি –মার্চ ২০২৩ কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০৬ পয়সা। ৩১ মার্চ,২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৩ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ