বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ডিএসইর পরিচালনা পর্ষদে নতুন ২ স্বতন্ত্র পরিচালকের যোগদান

নিজস্ব প্রতিবেদক : পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য কাওসার আহমেদ স্বতন্ত্র পরিচালক হিসেবে মঙ্গলবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেছেন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁদের নিয়োগ অনুমোদন দেন৷

পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ৷ নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসই’র পরিচালনা পর্ষদ৷

ডিএসই’র পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

▐ সর্বশেষ পাওয়া সংবাদ