বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

নাভানা ফার্মা বন্ড ছেড়ে ১৫০ কোটি টাকা তুলবে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আংশিক রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করবে। কোম্পানিটি এই বন্ড ছেড়ে বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ রোববার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নাভানা ফার্মাসিউটিক্যালস সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তরোযগ্য (Partially Convertible) অর্থাৎ এই বন্ডের অংশবিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। এটি একইসঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তারও আগে প্রয়োজন হবে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ