বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানের সাথে লেনদেনও বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫টি কোম্পানির ১৬ কোটি ৯৭ লক্ষ ৯৮ হাজার ৩৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৬৩ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৩০৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.৮৫ পয়েন্ট বেড়ে ৬৩৫২.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়ে ২১৯২.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৯ বেড়ে ১৩৭৮.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, আরডি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা ফার্মা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টীল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩৬৮৮২৮৩৯৮৯০.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ