বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় ৬ মাস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বেড়েছে। বন্ডটিতে আবেদনের জন্য আরও ৬ মাস সময় দেয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বাড়ানোর অনুমতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরের ২৫ নভেম্বর পরযন্ত বন্ডটিতে আবেদন করা যাবে।

বন্ডটির বৈশিষ্ট হচ্ছে- কনভার্টেবল, ফেসভ্যালু ১ লাখ টাকা, সুদহার ৭ শতাংশ। এছাড়া বন্ডটি ১০ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

বন্ডটির ইন্টারেস্ট বছরে ২ বার বণ্টন করা হবে। একটি ৩০ জুন সমাপ্ত সময়ে। আরেকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে। বন্ডটির লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর।

বন্ডটিতে আবেদন করতে হলে ইউনিটহোল্ডারদের নূন্যতম ১০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ