বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

পুঁজিবাজার ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতরের আগে আজ মঙ্গলবার শেষ কর্মদিবস পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১১টি কোম্পানির ৭ কোটি ৮৪ লক্ষ ১৪ হাজার ৪১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫৮ কোটি ৫৪ লক্ষ ১৪ হাজার ৮০১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে ৬২২৮.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে ২২০২.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮১ পয়েন্ট বেড়ে ১৩৪৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিক হোটেল, জেমীনি সী ফুড, এপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসেস, আমরা নেটওয়ার্ক, সী পার্ল বীচ্, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও বিএসসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা ফার্মা, ন্যাশনাল ফীড, মিডল্যান্ড ব্যাংক, মেট্রো স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, ন্যাশনাল টি কোং, মুন্নু অ্যাগ্রো, লিগেসী ফুটওয়্যার, মনোস্পুল পেপার ও সোনালিআঁশ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, জুট স্পিনার্স, ইনটেক লিঃ, ইস্টার্ন হাউজিং, বিডি অটোকারস, জেমীনি সী ফুড, বীচ্ হ্যাচারী, জেনেক্স ইনফোসেস, আইসিআইসিএল ও এডিএন টেলিকম।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৮৮৮৯৭৯৯০২৬.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ