বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

জিএ গার্মেন্টসে বিনিয়োগ ও উৎপাদন ক্ষমতা বাড়াবে শাশা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের উদ্যোক্তাদের মালিকানাধীন অপর এক কোম্পানি জিএ গার্মেন্টসে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে কোম্পানির ঢাকা রপ্তানিকরণ অঞ্চলে (ডিইপিজেড) বরাদ্দপ্রাপ্ত প্লটে নতুন লুম বসানোর মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, জিএ গার্মেন্টসে বিনিয়োগের লক্ষ্যে শাশা ডেনিমসের কিছু সম্পদ বিনিময়করা হবে। আর কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। তবে এসবের বিনিময়ে শাশা ডেনিমসের কী পরিমাণ শেয়ার কেনা হবে, কত দরে কেনা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জিএ গার্মেন্টসে বিনিয়োগ সিদ্ধান্ত কার্যকরে শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের সম্মতি জানার জন্য আগামী ৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

অন্যদিকে উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শাশা ডেনিমস ডিইপিজেডের প্লটে ১০৫টি লুম মেশিন সংস্থাপন করবে। এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে কোম্পানিটির রপ্তানির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কবে নাগাদ বর্ধিত এই প্রকল্প উৎপাদনে যেতে পারবে তা জানা সম্ভব হয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ