শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
খেলাধূলা

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেে গেছে শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ^কাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।

আগামী ওয়ানডে বিশ^কাপে খেলতে হলে এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলতে হবে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। ১০ দলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে দু’টি দল। শ্রীলংকা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে এখন আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ইতোমধ্যে বাংলাাদেশসহ সাত দল বিশ^কাপে খেলা নিশ্চিত করেছে।

বিশ^কাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিলো না শ্রীলংকার। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা।

নিউজিল্যান্ডের বোলারদের তোপে ব্যাট হাতে সুবিধা করতে না পারায় ৪১ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় শ্রীলংকা। ২৪ ওভার পর্যন্ত লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুনারত্নে ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৩ রানে আউট হন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-হেনরি শিপলি ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

১৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটলে চাপে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস।

ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে অনবদ্য ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

আগামীকাল ২ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই