January 19, 2026 - 11:46 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনশাকিবের মামলা নেয়নি পুলিশ, আদালতে যাওয়ার পরামর্শ

শাকিবের মামলা নেয়নি পুলিশ, আদালতে যাওয়ার পরামর্শ

spot_img

বিনোদন ডেস্ক : রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে গুলশান থানা পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে শাকিব খান মামলার উদ্দেশে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টার মতো থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর সেখান থেকে বেরিয়েই শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।

শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে আমার এরিয়া গুলশান থানায় এসেছি।

গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামী দুই একদিনের মধ্যেই কোর্টে মামলা করতে যাব।

শাকিব খান আরও বলেন, নিজে প্রযোজক সেজে যিনি অভিযোগ করেছেন তিনি আসলে এই সিনেমার প্রযোজক না। তার সঙ্গে পরিচালকের চুক্তি হয়নি। বানোয়াট মিথ্যাচার করেছেন। অনেক লোক এ বিষয়ে জড়িত। তারা তাকে ইন্ধন দিয়েছেন। সেই সিনেমার প্রযোজক ভারটেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম। রহমত উল্লার সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল আমি মামলা করতে আদালতে যাব। অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে মামলা হলে তো সেখান থেকে চলে আসতে পারতাম না।

এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

গত বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগের পর গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই প্রযোজকের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাকিব খান। চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু সেখানে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন। তবে ঘটনা এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন। আর তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমত প্রতারণা।

প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। ভারটেক্স মিডিয়ার নামে এই সিনেমার প্রযোজক মো: জানে আলম। প্রযোজক হিসেবে রহমত উল্লাহর নাম কোথাও উল্লেখ নেই।

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিলো প্রতিষ্ঠানটি।

সূত্রমতে, নিজেকে প্রযোজক দাবি করা এই রহমত উল্লাহ ছিলেন অস্ট্রেলিয়ার শুটিংয়ের অ্যারেঞ্জার! অস্ট্রেলিয়া অংশে কাজের সুযোগ পেয়ে তিনি শাকিবকে নানা কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করেছেন। তার উদ্দেশ্যই ছিল, প্রযোজক সেজে নানা অনিয়মের দোহাইয়ে শাকিবের কাছ থেকে টাকা আত্মসাৎ করা!

এ প্রসঙ্গে শাকিবের পক্ষে জানানো হয়, মিথ্যা অভিযোগ তোলার সুরাহা না হওয়া পর্যন্ত প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ প্রযোজকের

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...