রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী
আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসআইএসের হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে দেশটিতে নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।

সূত্র- আল-জাজিরা।

আরও পড়ুন:

নিউ ইয়র্কে গাঁজার অবৈধ দোকান উচ্ছেদের পরিকল্পনা

করাচি পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৯

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

এই সম্পর্কিত আরো

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী