বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
খেলাধূলা

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক : পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

জানা গেছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডমিঙ্গো তার পদত্যাগের সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বড়দিনের ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় আছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ থেকে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

জালাল ইউনূস বলেন, ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর নিজের এমন সিদ্ধান্ত জানিয়েছেন ডমিঙ্গো।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, দেখে নিন সূচি

তিনি আরো বলেন, আমরা এমন একজন ভালো কোচ চাই, যে একজন ভালো পরামর্শদাতা হবে। তাছাড়াও তাকে ক্রিকেটারদের সঙ্গে পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করতে হবে

সম্প্রতি বাংলাদেশ দলের এই প্রধান কোচকে টি-টুয়েন্টি থেকে সরিয়ে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর জালাল ইউনূস কোচিং প্যানালে বদল আনার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসের স্থলে টাইগারদের হেড কোচ হয়ে বাংলাদেশে আসেন রাসেল ডমিঙ্গো। তার অধীনে বেশ কিছু স্মরণীয় জয়ের সাক্ষী হয় টিম টাইগার্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে আসে স্মরণীয় জয়। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং সবশেষ ভারতের পূর্ণ শক্তির দলকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্যও আসে আফ্রিকান এ কোচের অধীনে।

তবে সাফল্যের বিপরীতে তার ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। বিশেষ করে তার অধীনে টেস্ট ও টি-টোয়েন্টিতে বিবর্ণ বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জিতলেও বাকি সময়টায় নড়বড়ে পারফরম্যান্স দেখা যায় সাদা পোশাকের ক্রিকেটে।

আর তাই ডমিঙ্গোর ওপর আস্থা কমছিল বিসিবির। তারই ধারাবাহিকতায় গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীধরন শ্রীরামকে কাগজে-কলমে ‘টেকনিক্যাল কনসালটেন্টের’ আড়ালে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এতেই স্পষ্ট ছিল, ডমিঙ্গোর ওপর আস্থা হারাচ্ছে বোর্ড। ফলে তেতো পরিস্থিতি টের পেয়ে নিজে থেকেই সরে যাওয়ার ঘোষণা দিলেন ডমিঙ্গো।

আরও পড়ুন:

বিশ্বকাপে রাজনীতির শিকার রোনাল্ডো: এরদোগান

বিশ্বজয়ী ফার্নান্ডেজকে নিয়ে লিভারপুল–ইউনাইটেডের লড়াই!

পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ আজীবন নিষিদ্ধ

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ