রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
ভিডিও গ্যালারি

৭ কেজি ওজন কমিয়ে নতুন রুপে দীঘি

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বমহলে।

এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন দীঘি। আগের দীঘিকে ভেঙেচুরে মনের মতোন করে নতুনভাবে গড়েছেন নিজেকে তিনি। আর তাই নিজের শরীরের ওজন কমিয়েছেন ৭ কেজি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সবার সামনে হাজির হয়েছেন দীঘি। সবাই বদলে যাওয়া দীঘিকে দেখলেন। আর তাইতো দীর্ঘদিন পরে দীঘিকে এমন রূপে দেখে প্রশংসায় ভাসছে নেটদুনিয়া।

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তানজীব নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ফিল্ম ভ্যালি ও তার আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জল রহমান। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

এ সম্পর্কে নির্মাতা উজ্জল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটি জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান ও ভিডিওটি প্রকাশ পেয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ