রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক
খেলাধূলা

হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স

স্পোর্টস ডেস্ক : এমআই এমিরেটসের কাছে আগের ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ে ১৫৭ রানে হেরেছিল ডেজার্ট ভাইপার্স। মঙ্গলবার শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে স্কোরবোর্ড জমাতে পারেনি। পুঁজি ১৪৮ রানের। তবে শারজার মন্থর উইকেটে পার্থক্য গড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ রানে ষষ্ঠ জয়ে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করেছে ডেজার্ট।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডেজার্ট। আর এক পয়েন্ট পেলে লিগ পর্বে সেরা দুইয়ে থাকা নিশ্চিত তাদের। সমান খেলে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে শারজা।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি ডেজার্টের। ১৪তম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৮০ রান। তবে স্যাম বিলিংস ও বেনি হাওয়েলের ব্যাটে দলীয় স্কোর ১৪৮ হয়। হাওয়েল ২৩ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২৩ বলে ২৭ করেন বিলিংস।

ডেজার্টের ৬ উইকেটের মধ্যে দুটি করে নিয়েছেন শারজার বোলার মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও নুর আহমেদ।

লক্ষ্যে নেমে তুলনামূলক ভালো অবস্থানে ছিল শারজা। ২ উইকেটে ৫০ রান হয়েছিল তাদের। তবে হাসারাঙ্গা বল হাতে নিয়ে মোড় ঘুরিয়ে দেন। টানা তিন ওভারে মার্কাস স্টয়নিস, অ্যাডাম হোস ও মোহাম্মদ নবীকে ফেরান লঙ্কান স্পিনার। ১৩তম ওভারে ৬৫ রানে নেই ৬ উইকেট।

পল ওয়াল্টার (২৭) ও নুর আহমেদ (২৩) সপ্তম উইকেটে প্রতিরোধ গড়লেও রান রেট কমতে থাকে। দুজনকেই ফেরান লুক উড। ৮ উইকেটে ১২৬ রানে থামে শারজা।

হাসারাঙ্গা ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা। ২০ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান উড।

এই সম্পর্কিত আরো

চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক