শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
ভিডিও গ্যালারি

“বীমকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” বিষয়ক এবিসি’র কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হলো Insurer’s Corporate Governance Guideline পরিপালন সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা।

পেশাজীবী অলাভজনক প্রতিষ্ঠান এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অবস্থিত হোটেল অরনেটের জিনিয়া হলে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় Key Resource Person ছিলেন চার্টার্ড সেক্রেটারী প্রফেশনালদের পাইওনিয়ারিং ফার্ম SARashid & Associates-এর কর্ণধার এস. আব্দুর রশিদ এফসিএস এফআইপিএম।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (ICSB) এর ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান এফসিএস কর্মশালার সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। আলোচক সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক জারীকৃত “বীমাকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” পরিপালন সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন কিভাবে প্রণয়ন করতে হবে তা সাবলীলভাবে বুঝিয়ে দেন। কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিগণ এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর এরূপ উদ্যোগের প্রশংসা করেন।

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কোম্পানী সেক্রেটারী কাজী মিরাজ হোসেন এসিএস এআইপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এবিসি সেন্টার ফর এইচ আর ডেভেলপমেন্ট এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মিসবাহ উদ্দিন এআইপিএম।‌ দেশের বিভিন্ন জীবন বীমাকারী ও সাধারণ বীমাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, IDRA কর্তৃক “বীমকারীর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন” অবিলম্বে কার্যকর হবে মর্মে ১৯ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা হয়েছে। প্রত্যেক বীমাকারী কোম্পানিকে উক্ত গাইডলাইনের পরিপালন সম্পর্কিত বার্ষিক স্ব-মূল্যায়ন প্রতিবেদন ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে IDRA বরাবর দাখিল করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ