বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ভিডিও গ্যালারি

‘প্রিয়তমা’র প্রথম ঝলকে শাকিব খানের চমক

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

শোনা যাচ্ছে, শুটিং শেষ হওয়ার আগেই এই সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। এর আগে, শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ছবির ফার্স্টলুক।

৩০ সেকেন্ডের এই প্রথম ঝলকে চমক দেখিয়েছেন শাকিব খান, তাকে বেশ অ্যাকশন মুডে দেখা গেছে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটির ফার্স্টলুকে শাকিব ধরা দিয়েছেন স্টাইলিশ রূপে। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে অ্যাশ রঙের কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে। এমন অ্যাকশন অবতারেই দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।

টিজার ও পোস্টার প্রকাশের পর শাকিবের প্রশংসা করেছেন অনেকে। ‘আবারও বক্স অফিস কাঁপাবে শাকিব খানের সিনেমা। অনেক অনেক শুভ কামনা’- ভক্তদের এমন অসংখ্য মন্তব্য দেখা গেছে কমেন্ট বক্সে।

‘প্রিয়তমা’ আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও নির্মাতা হিমেল আশরাফ।

শাকিবের সঙ্গে এই ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এ ছাড়া আরো অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

সর্বশেষ পাওয়া সংবাদ