বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
ভিডিও গ্যালারি

বুবলী-নিরব অভিনীত ‘ক্যাসিনো’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : জাজ মাল্টি মিডিয়ার নতুন সিনেমা বুবলী-নিরব অভিনীত ‘ক্যাসিনো’র টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় টিজারটি প্রকাশ করা হয়।

‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপে টিজারের শুরু, এরপরেই রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়ে পুলিশের হাতে আসে! শুরু হয় উত্তেজনা, এমন সাসপেন্স তৈরি করা ‘ক্যাসিনো’ ছবির টিজার।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রেজেন্টসের ১ মিনিটের এ ঝলকে তুলে ধরা হয়েছে ক্যাসিনোর টাকার দুনিয়ার রহস্যে ভরপুর জুয়ার খেলাকে। টিজারটি প্রকাশ হওয়ার পরপরই তাই দর্শকরা প্রশংসা করছেন।

সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।

এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারে পুলিশ কর্মকর্তা নীরবের সঙ্গে টেক্কা দিতে দেখা গেল তাসকিনকে। অ্যাকশন থ্রিলার প্রধান্য পাওয়া টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানিয়েছে এ ছবি সংশ্লিষ্টরা।

টিজার প্রকাশের পর অনেকেই ধারণা করছেন ঈদুল আজহায় ক্যাসিনো মুক্তি পাবে। কিন্তু নায়ক বললেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদে মুক্তি পাবে কিনা চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরিচালক সৈকত নাসির জানান, টিজার দেখে দর্শক প্রশংসা করছেন। ছবি নিয়ে তিনি আশাবাদী।

সুপারস্টার শাকিব খানের পর ২০১৯ সালে প্রথম ক্যাসিনো’র মাধ্যমে নিরবের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।

আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটির প্রযোজক রাজীব সারোয়ার।

নিরব আগেই বলেন, কাজটি নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থেকেছি। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করেছি। এর মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখবেন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://youtu.be/2jp2GJOHnYY

আরও পড়ুন:

বিচ্ছেদের পথে নেহা-রোহনপ্রীত?

‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে

বিদ্যুৎ নিয়ে সংসদে বক্তব্য, যে ব্যাখ্যা দিলেন মমতাজ

সর্বশেষ পাওয়া সংবাদ