রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
অন্যান্য

চানখারপুলে হত্যা মামলার রায় আজ, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। রায়ের পুরো কার্যক্রম সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

মামলায় আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চারজন। তারা হলেন— শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

এ ছাড়া পলাতক বাকি ৪ আসামি হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৪ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন নির্ধারণ করেন।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত