সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

আরও দুই দেশে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। ঈদের পর থেকে সারা দেশে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি।

প্রযোজনা সংস্থা থেকে এবার জানানো হলো, গ্লোবাল রিলিজে আরও দুটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

যুক্তরাষ্ট্র ও কানাডা ‘এসকে ফিল্মস ইউএসএ’ পরিবেশনা করলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।

ঈগল এন্টারটেইনমেন্টের ডিরেক্টর সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়া থেকে বলেন, এর আগে ‘প্রিয়তমা’ অস্ট্রেলিয়াতে রিলিজ করেছিলাম। হিউজ সাকসেস এসেছিল। আশা করছি, আগের সব রেকর্ড ‘বরবাদ’ ভেঙে দেবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যেসব এলাকায় বাঙালিরা থাকে সবগুলো শহরে ‘বরবাদ’ চলবে। সাব্বির চৌধুরী বলেন, কদিন আগে এখানে ‘দাগি’ রিলিজ করেছি। যারা ‘দাগি’ দেখেছে তারা প্রত্যেকে ‘বরবাদ’ দেখতে চাইছেন। প্রতিদিন জানতে চাচ্ছিল ‘বরবাদ’ কবে আসবে?

“আজ বরবাদের অগ্রিম টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই প্রথমদিনের টিকিট সোল্ড আউট হয়ে যায়। সেকেন্ড, থার্ড শোগুলোও হয়তো সোল্ড আউট হবে।” বলছিলেন সাব্বির চৌধুরী।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাত দিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।

ডিসট্রিবিউর কোম্পানি ঈগল এন্টারটেইনমেন্ট জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলবে ‘বরবাদ’।

আরও পড়ুন:

বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে: বাঁধন

অপূর্বর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙলেন নিলয়

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার