সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

বঙ্গবন্ধু এভিনিউসহ ঢাকার একাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

কর্পোরেট সংবাদ ডেসক্ : জুলাই গণঅভ্যুত্থানের শেখ পরিবারের নামে থাকা রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের নামে পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। তেমনি বদলেছে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ’সহ দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহের নামও। নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশ, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে নতুন নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে-

*‘বঙ্গবন্ধু এভিনিউ’ ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ নামে নামকরণ হয়েছে।

*‘মেয়র হানিফ ফ্লাইওভার’ ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’ নামে।

*‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’র নতুন নাম ‘ইনার রিং রোড’।

*‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’র নাম হয়েছে ‘ঝাউচর প্রধান সড়ক’। ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ পরিবর্তীত হয়ে ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’ নামকরণ হয়েছে।

*‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ ‘কলাবাগান শিশু পার্ক’ নামে পরিবর্তিত হয়েছে।

*‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’র নাম বদলে রাখা হয়েছে ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’।

*‘মেয়র শেখ তাপস সেতু’র নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ রাখা হয়েছে।

*‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে।

*‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ এখন ‘সরাফতগঞ্জ পার্ক’ নামে।

*‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’র নাম রাখা হয়েছে ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’।

*‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ ‘নগরভবন অডিটোরিয়াম’ নামে নামকরণ হয়েছে।

*‘মেয়র হানিফ জামে মসজিদ’ এখন ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’ নামে।

*‘মেয়র হানিফ মসজিদ’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সকল কার্যক্রম পরিচালনা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার