সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে রমজান উপলক্ষ্যে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে এনজি এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বিন্দু ঠাকুরকে (৩১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্প এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

এনজি এন্টারপ্রাইজের মালিক কৃঞ্চ পাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরীর জন্য নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় এনজি এন্টারপ্রাইজ একটি পরিত্যক্ত গুদামে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল মজুদ করে রাখে। এই অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জেল- জরিমানা প্রদান করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বী। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। আগামীতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার