সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশ ছাড়ার আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দল। সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছে, আসরে কোন লক্ষ্য নিয়ে যাচ্ছে দল?

এক কথায় অধিনায়ক দিয়েছেন সোজাসাপ্টা জবাব। শান্ত বলেন— ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কাজ করছেন নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ৮ দলের মধ্যে কেবল বাংলাদেশই ওয়ানডে খেলছে না। ক্রিকেটাররা সময় কাটিয়েছেন বিপিএলে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এতে খুব একটা সমস্যা দেখছেন না শান্ত। তার মতে, দলের অনুশীলন ভালো হচ্ছে। হাতে এখনও সময় আছে। ক্রিকেটারদের প্রতি আস্থা আছে অধিনায়কের।

শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় না, আমরা খুব পিছিয়ে আছি। হাতে এখনও এক সপ্তাহ সময় আছে। টুর্নামেন্ট শুরুর আগে আমরা একটি প্রস্তুতি ম্যাচও খেলব। দলে যারা আছে সবার মধ্যে ম্যাচ জেতানোর সামর্থ্য আছে।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনালে খেলার সুখস্মৃতি বাংলাদেশের সঙ্গী। ২০১৭ সালের সেই টুর্নামেন্টের পর আর অনুষ্ঠিত হয়নি ওয়ানডের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে টাইগাররা। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

Imported from WordPress: 40.jpg

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার