মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

বিনিয়োগের আগে জেনে নিন একমি ল্যাবরেটরিজের সম্পর্কে

মো: মাহিদুল ইসলাম ।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৮৯ টাকা যা ২০২২ সালে ছিল ৯.৯৮ টাকা, ২০২১ সালে ছিল ৭.৪২ টাকা, ২০২০ সালে ছিল ৬.৮৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৬.৮১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালের ১১০.০৯ টাকা যা ২০২২ সালে ১০২.৫০ টাকা, ২০২১ সালে ছিল ৯৫.০৪ টাকা, ২০২০ সালে ছিল ৯০ টাকা ও ২০১৯ সালে ছিল ৮৬.৬৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৩৩ শতাংশ, ২০২২ সালে নগদ ৩০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫ শতাংশ, ২০২০ সালে ২৫ শতাংশ ও ২০১৯ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভ’ক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ নভেস্বর ২০২৩ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪১.২৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০.১৭ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .১৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৪৪ শতাংশ শেয়ার ।

৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ১৪৫৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। লং টার্ম লোন ৬১৬ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১৬০৫ কোটি ২৯ লাখ টাকা।

গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৬২.৬০ টাকা থেকে ৯৪.৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৭১.১০ টাকা। আজকের ওপেনিং ছিল ৭০.৭০ টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরির অবস্থান করছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার