বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

একমি ল্যাবরেটরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিডেট। একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১২ ডিসেম্বর ২০২৪ সালের প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়,২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৮৯ টাকা যা ২০২২ সালে ছিল ৯.৯৮ টাকা, ২০২১ সালে ছিল ৭.৪২ টাকা, ২০২০ সালে ছিল ৬.৮৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৬.৮১ টাকা

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ছিল ২০২৩ সালে ১১০.০৯ টাকা যা ২০২২ সালে ছিল ১০২.৫০, ২০২১ সালে ছিল ৯৫.০৪, ২০২০ সালে ছিল ৯০ ও ২০১৯ সালে ছিল ৮৬.৬৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায় , বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৩৩ শতাংশ নগদ, ২০২২ সালে ৩০ শতাংশ নগদ, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ, ২০২০ সালে ২৫ শতাংশ নগদ ও ২০১৪ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ