বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে ব্ক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল, নায়েব সুবেদার নূরুল ইসলাম, নায়েক আব্দুস শুকর, সিপাহী শকিকুল ইসলাম, মাসপিয়া খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমুলক বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন তারা।

বক্তারা দাবি করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। যারা নিরপরাধ, তাদের জেল থেকে মুক্তিসহ পূনরায় চাকরিতে বহালের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ