বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

বাউফলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলায় পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবুবকর (৪) নামের দুই সহোদর মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকর কে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে এক পর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকর কে একই পুকুরথেকে জাল টেনে উদ্ধার করেন। তিনি সহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষনা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায়তাঁতের কাঠি সরকারী প্রাইমারী স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, একই ভাই পানিকে পরে গেলে অপর ভাইতা কে তুলতে গিয়ে সে ও পানিতে পরে যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ