বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন: দুইদিন পর লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক : প্রবাসী উজ্জল হত্যার রহস্য উন্মোচনের রেশ না কাটতেই আবারো ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার করেছেন মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর মিলনের ঘাটের উত্তর পাশ থেকে রুবেল (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দুই সন্তানের জনক।

নিহতের স্ত্রী আঞ্জমানরা জানান, গত বুধবার রাতে তার স্বামীকে মোবাইল ফোন দিয়ে কে বা কারা বাড়িতে থেকে ডেকে নেয়। তারপর রুবেল আর বাড়িতে ফেরেনি। আশেপাশে ও নিকট আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শুক্রবার সকালে লোকজনের কাছে খবর পেয়ে পাশের সিংগাইর থানা এলাকার ফোর্ডনগর মিলনের ঘাটে নদীতে ভাসমান লাশের খবর পেয়ে সেখানে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। নিহতের লাশের মাথায় একাধিক কুপের চিহ্ন দেখে আঞ্জুমানারা নিশ্চিত করে বলেন, তার স্বামীকে মোবাইল ফোন দিয়ে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। এ নৃশংস হত্যাকান্ডের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই জয়নূল আবেদীন জানান, নিহতের মাথায় চারটি, বাম কানের নিচে একটি কুপের চিহ্ন রয়েছে। গলার শ্বাসনালি রক কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশারফ হোসেন বলেন, ধামরাই থানা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ সিংগাইর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখানে ঘটনাস্থল দুইটি। দুই থানা পুলিশ সমন্বয় করে যে কোন এক থানায় হত্যা মামলা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ