সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

ভারতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজ্যের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদ পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের তথ্যমতে, গড়ওয়াল থেকে কুমাওনের দিকে যাওয়ার পথে বাসটি মার্চুলা এলাকায় একটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মার্চুলায় দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানির দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফের দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ করছে। গুরুতর আহত যাত্রীদের প্রয়োজনে হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার আরটিও কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৪ লাখ এবং আহতদের জন্য এক লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার