সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

বড়লেখায় রাজমিস্ত্রী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় সুহেল আহমদ (৩০) নামে এক রাজমিস্ত্রী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শয়নকক্ষ থেকে শ্রমিকের লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক কোনো চাপে সুহেল আত্মহত্যা করেছেন। তবে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড এ নিয়েও এলাকায় নানান জল্পনা-কল্পনা চলছে।

রোববার সকালে ময়নাতদেন্তর জন্য পুলিশ নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সুহেল আহমদ উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এব্যাপারে নিহতের বাবা হেলাল উদ্দিন থানায় অপমৃত্যু মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বিকেলের দিকে রাজমিস্ত্রী শ্রমিক সুহেল আহমদ বসতঘরের টাইয়ের সাথে নাইলন রশিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তবে, নিহতের পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে রোববার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ রোববার সন্ধ্যায় জানান, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, মানসিক কোনো চাপে রাজমিস্ত্রীর কাজ করা শ্রমিক সুহেল আহমদ হয়তো আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদবন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার