বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতি পাওয়ায় এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর একটি প্রতিনিধি দল গত বছরের ৫ জুলাই এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ পরিদর্শন করে। এসময় আলোচ্য এ সিকিউরিটিজ হাউসের গ্রাহক একাউন্টে ৬২ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি বেরিয়ে আসে।

বিএসইসির তদন্তের জবাবে, ফার্মের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুনানির সময় ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল। হিসাবের ঘাটতি ধীরে ধীরে সমাধান করা হয়েছে, যার ফলে উদ্বৃত্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সিকিউরিটিজ হাউস কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভবিষ্যতে সিকিউরিটিজ আইনগুলো সম্পূর্ণরূপে মেনে চলবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ