বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

উল্লাপাড়ায় স্কুলে দুর্বৃত্তদের হামলায় শিক্ষক-ছাত্র গুরুতর আহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাব পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বহিরাগত কিছু দুর্বৃত্ত স্কুলে ঢুকে এক শিক্ষক ও ছাত্রকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত শিক্ষক ও ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, এই স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলাম ও দশম শ্রেণির ছাত্র আবির হোসেন।

বুধবার স্কুলের পাশের অবস্থিত একটি নারকেল গাছ থেকে শিক্ষার্থীরা ডাব পেরে খেতে গিয়ে নিজেদের মধ্যে গোলযোগ বাধায়। উক্ত শিক্ষক এই গোলযোগ নিরসনের জন্য ছাত্রদের ধমক দেওয়ার জের ধরে এই মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহত শিক্ষক।

আহত শহিদুল ইসলামের অভিযোগ, গতকাল ডাব পারার ঘটনায় জড়িত ছাত্রদের তিনি ধমক দিয়ে তাদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসন করেন। এই ঘটনার জেরধরে তার স্কুলের গোলযোগে জড়িত থাকা কতিপয় শিক্ষার্থীর প্ররোচনায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা বিঠু হোসেন, সজিব হোসেন, তৌহিদুল ইসলাম, হাসান আলী, মানিক হোসেনসহ ৮/১০ জন যুবক লাঠি, প্লাস্টিক পাইপ, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢোকে। এ সময় তিনি স্কুল অঙ্গনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দুবৃত্তরা হামলা চালিয়ে তাকে এলোপাথারি পেটায়। তাকে বাঁচাতে স্কুলের ছাত্র আবির হোসেন এগিয়ে এলে আক্রমনকারীরা তাকেও মারধর করে। আর এতে শিক্ষক ছাত্র দুজনই তারা গুরুতর আহত হন। শহিদুল ইসলাম এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার ডাব পারা নিয়ে ছাত্রদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের জন্য তার স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তিনি ছেলেদের ধমক দিয়ে তখন গোলযোগ নিরসন করনে। এই ঘটনার জেরধরে স্থানীয় উল্লিখিত যুবকেরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার স্কুলে এসে শহিদুল ইসলামকে অন্যায়ভাবে মারধর করেন। বিষয়টি তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এব্যাপারে স্কুলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার করা হলেও তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হলে পুলিশ উপযুক্ত তদন্তের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

image

▐ সর্বশেষ পাওয়া সংবাদ