বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ

আব্দুল ওয়াদুদ, বগুড়া প্রতিনিধি: রাস্তা দৃষ্টি নন্দন করে তুলতে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে শেরপুর উপজেলার শুবলি গ্রামবাসীর উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে ৫শ টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খানপুর ইউনিয়নের শুবলি থেকে চানপুর পর্যন্ত রাস্তার দুই পাশদিয়ে এসব চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন, ইনকাম ট্যাক্স কনসালটেন্ট রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী, ওমর ফারুক, শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ: শিক্ষক জামিরুল ইসলাম রানা, হারুন, দুলাল মিয়া, সোহেল, আব্দুল মজিদ, সৈকত, রবিন প্রমুখ।

ইউসুফ আলী বলেন, আমার বাড়িতে তালগাছ আছে, দিন দিন হারিয়ে যাচ্ছে তালগাছ। তাই পরবর্তী প্রজন্মের কথা ভেবে প্রায় ৩শ চারা গুলো সংরক্ষন করি। গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে মুক্তির জন্য আরো ২শ চারা সংগ্রহ করে রাস্তার দুই পাশে রোপন করি।

রাশেদুল ইসলাম জানান, ছোটবেলায় দেখতান তালগাছে বাবুই পাখি বাসা করত। গাছ না থাকায় আর দেখা যায়না। এজন্য তালগাছের চারা রোপন করি। এবং বাঁশের খাঁচাসহ খুঁটি দিয়ে সংরক্ষণ করা হবে।

ওমর ফারুক বলেন বলেন, তাল গাছ থেকে একদিকে ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব, বাড়ির তীরের কাজে লাগে, জ্বালানি খড়ি, তাল ও রস পাবো।

মকবুল হোসেন বলেন, বিভিন্ন জায়গায় দেখেছি গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপণ করায় রাস্তা দৃষ্টি নন্দন। পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। একইসঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপটাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ